Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/professo/public_html/eduzone.php:4) in /home/professo/public_html/head.php on line 11
Professor's

 
 

 
 
 
Key to Bank Job

জন সাইটটি দেখেছেন
এডুকেশন জোন
নন-ক্যাডার চাকরি নির্দেশনা ও প্রস্তুতি

[নিম্নে উল্লে­খিত নির্দেশনা ও প্রস্তুতি সংশ্লি­ষ্ট প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সর্বশেষ পরীক্ষার আলোকে প্রদান করা হয়েছে। কাজেই চাকরিতে আবেদন করার পূর্বে সংশ্লি­ষ্ট চাকরির নির্দেশনা অবশ্যই ভালোভাবে পড়ে নিন।]

 

নন-ক্যাডার পরীক্ষার তথ্য ও নির্দেশনা

পিএসসি নন-ক্যাডার সার্ভিস’ সরকারি কর্মসংস্থানে অন্যতম সেরা মর্যাদাকর চাকরি। ক্ষমতা ও কর্তৃত্বের চর্চায় রাষ্ট্রব্যবস্থা পরিচালিত এ সার্ভিসে অন্তর্ভুক্তির পরীক্ষা অত্যন্ত প্রতিদ্বনিদ্বতাপূর্ণ হয়ে থাকে। দৃঢ় মানসিকতা নিয়ে ব্যাপক ও বড় ধরনের প্রস্তুতি নিলে এক্ষেত্রে সাফল্য লাভ অনেকটাই সম্ভব। তবে এর জন্য প্রয়োজন প্রচন্ড মনোবল, নিরলস পরিশ্রম ও সুপরিকল্পিত অধ্যবসায়। বর্তমান প্রেক্ষাপটে বিসিএস পরীক্ষা নিয়মিত হলেও পিএসসি গৃহীত বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার পদে নিয়োগ পরীক্ষাগুলো হয় বিভিন্ন সময়ে। প্রাথমিক বাছাই ও লিখিত উভয় মাধ্যমেই এ পরীক্ষাগুলো হয়। তবে অধিক পরীক্ষার্থীর বেলায় প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিতে হয়। তাছাড়া লিখিত মাধ্যমেই সাধারণত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সার্ভিসের পরীক্ষায় অংশগ্রহণের প্রচেষ্টায় একজন চাকরিপ্রার্থীকে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয়, তা নিচে দেয়া হলো।

 

পরীক্ষার বিষয় ও মানবণ্টন : সাধারণত আবেদনকারীর সংখ্যা ২০০০ এর বেশী হলে প্রথমে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়ার পরে বাছাইকৃতদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। অন্যথায় সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার মানবণ্টন বিভিন্ন রূপ হতে পারে। সর্বশেষ প্রশ্নপত্রসমূহ ও প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নিম্নে বিষয় ও নম্বর বণ্টন উপস্থাপন করা হলো:

 


পরীক্ষার নাম

বিষয়

নম্বর/ সময় ৩ ঘণ্টা

পাশের হার


লিখিত

বাংলা

৫০

সামগ্রিকভাবে ৪৫% ও টেকনিক্যাল বিষয়ে ২৫%

ইংরেজি

৫০

সাধারণ জ্ঞান

৪০

গণিত

৬০

সর্বমোট নম্বর               - ২০০
মৌখিক ১ম শ্রেনী
২য় শ্রেনী
১০০
৫০
৪০%
 

আবেদন প্রার্থীর যোগ্যতা : স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা ২য় শ্রেণীর অনার্সসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা ৪ (চার) বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণীর অনার্স ডিগ্রি (ক্ষেত্র বিশেষে মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় উল্লেখ থাকে)

 

আবেদনপত্র উত্তোলন : নির্ধারিত মূল্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাংকের শাখা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও সীল সম্বলিত আবেদনপত্র এবং আবেদনপত্র ক্রয়ের রশিদ সংগ্রহ করতে হবে এবং প্রার্থীকে সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়-এর অনুকূলে নন-ক্যাডার পরীক্ষায় ফি বাবদ নির্ধারিত টাকার ট্রেজারী চালান বা ব্যাংকের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট-এর মূলকপি সংগ্রহ করতে হবে আবেদনপত্রের সাথে সংযোজনের জন্য।

 

আবেদনপত্র পূরণ ও জমাদান : বিজ্ঞপ্তি পড়ে নেয়ার পর প্রার্থীর প্রথম কাজ হবে আবেনদপত্র পূরণ ও জমা দেয়া। আবেদনপত্র পূরণে ভুল হলে বা অসম্পূর্ণ থাকলে কিংবা নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যায়। এক্ষেত্রে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি :

>>  মূল আবেদনপত্র এবং BPSC ফরমসহ ফরমের অন্যান্য যাবতীয় অংশ কালো বলপয়েন্ট কলমে পূরণ ও স্বাক্ষর;

>>  ফর্ম ও কাগজপত্র ইনভেলাপের মুখ বন্ধ অবস্থায় জমা এবং

>>  যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সে কেন্দ্রে ফর্ম ও কাগজপত্র ডাক মারফত বা সরাসরি নির্ধারিত স্থানে জমা।

 

আবেদনপত্রে সংযুক্তি ও করণীয় : প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের সাথে গেজেটেড অফিসার কর্তৃক উল্লিখিত মূল সার্টিফিকেটসমূহের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে :

>>  বয়স প্রমাণের জন্য এস.এস.সি/সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল ডিগ্রির সার্টিফিকেট;

>>  চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত সনদ/মার্কসিট/টেস্টিমোনিয়াল-এ যদি ৪ বছর মেয়াদি কোর্স উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

>> বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সাধারণ বিষয়ে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, প্রকৌশল বিষয়ে ডিগ্রি অর্জনকারীদের বাংলাদেশ প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে সমমানের সনদ;

>> প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬/০২/০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-/প্র-/২০০২/২ নং প্রজ্ঞাপন মোতাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদপত্র অথবা, ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র;

>> উপজাতীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সার্টিফিকেট এবং

>>নির্দিষ্ট সংখ্যক পাসপোর্ট আকারের ছবি (সত্যায়িত)

বি.দ্র.: আবেদনপত্র দাখিলের সময় ট্রেজারী চালান/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট-এর মূল কপি এবং উক্ত রশিদের ‘আবেদনপত্রের সাথে সংযুক্তির অংশ’ অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। রশিদের ‘প্রার্থীর অংশ’ মৌখিক পরীক্ষার বোর্ডে প্রদর্শনের জন্য প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।

 

নন-ক্যাডার পদে লিখিত পরীক্ষা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করে। নন-ক্যাডার এ রূপ পরীক্ষার্থীদের জন্য পিএসসি গৃহীত সর্বশেষ প্রশ্নপত্রসমূহের আলোকে বিষয় ও নম্বর বণ্টনের নিরিখে উপস্থাপন করা হলো ২০০ নম্বরের লিখিত পরীক্ষার মডেল প্রশ্ন। এ ধরনের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের ৪টি বিষয়ের সমন্বিত প্রশ্নপত্র প্রদান করা হয়।

 

মডেল প্রশ্ন

মোট সময় ৩ ঘণ্টা; পূর্ণমান ২০০

বাংলা

মান : ৫০

. নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন : ১৫

() পরিবেশ দূষণ ও তার প্রতিকার; () বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতায় গণতন্ত্রের ভবিষ্যৎ; () দুর্নীতি ও জাতীয় উন্নয়ন; () তথ্য প্রযুক্তি ও বর্তমান বিশ্ব; () ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন।

. যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করুন : ১০

() প্রবাসীদের প্রেরিত অর্থ বাংলাদেশের উন্নয়নের পক্ষে সহায়তা সম্পর্কে জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখুন।

() দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রকৃত আর্থিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ ব্যাখ্যা করে সংবাদপত্রের সম্পাদক সমীপে একটি পত্র রচনা করুন।

. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিন :   x= ১৫

() সংজ্ঞা লিখুন : স্বরসঙ্গতি, সাধিত শব্দ, মহাপ্রাণ ধ্বনি।

() বাচ্য কি? বাচ্য কত প্রকার ও কি কি?

() বিরাম চিহ্ন কাকে বলে? বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা কি?

() দুটি করে প্রতিশব্দ লিখুন :

হাতি, আকাশ, পৃথিবী, সূর্য, নদী।

() নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখুন :

বীভিষিকা, শান্তনা, মরুদ্দান, বানিয্য, ষরাশন।

. বাংলায় অনুবাদ করুন:
     ............................................................
     ...........................................................
 . সারমর্ম লিখুন :

() নর কহে ‘‘ধূলিকণা, তার জন্ম মিছে, ...

তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে।"

অথবা,

() বৃক্ষের দিকে তাকালে ... সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই।

 

ENGLISH

Marks: 50

1. Write an essay on any one of the following: 15

(a) SAARC Food Bank.

(b) Self-Reliance: National Perspective.

(c) Student Politics in Bangladesh.

(d) Drug Addiction in Bangladesh: A Looming Catastrophe.

(e) Save River Save Country.

2. Prepare a cover letter of your CV to apply for the position of a researcher in a government project. 10

3. Fill in the gaps with suitable preposition. 5

(a) The lady is guilty— theft.

(b) She excels— dancing.

(c) This point is immaterial— our case.

(d) He is wanting— a little commonsense.

(e) This is the boy, I was speaking—.

4. Re-write the following sentences as directed in the bracket: 5

(a) Open the door. (Make it Passive from)

(b) He could not keep up his promise. (Make it Assertive)

(c) I know his father´s name. (Make it Complex)

(d) He is the wisest man in the village. (Make it Comparative)

(e) He said to me, “I shall go, but you will stay.” (Make it Indirect speech).

5. Make sentences with the following phrase: 5

(a) Burning question, (b) In lieu of, (c) By fits and starts,(d) Out and out, (e) Blue blood.

6. Translate the following into English: 10

আমাদের দেশে দারিদ্র্য একটা বড় সমস্যা। কিন্তু এ শোচনীয় অবস্থা যে প্রধানত আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরা প্রায়ই বুঝতে পারি না। অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না। ‘মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা’- এই মহান বাক্য স্মরণে রেখে দৃঢ় পদক্ষেপে জীবনপথে অগ্রসর হলে দারিদ্র্য ও দুঃখ দূর হবে এবং সর্বত্র সুখ ও শান্তি ফিরে আসবে।


সাধারণ গণিত

মান : ৬০

পাটিগণিত-১৫

. এক ব্যক্তির ৬ মাসের আয় ৭.৫ মাসের ব্যয়ের সমান হলে তিনি বছরে কত মাসের আয় সঞ্চয় করেন?

. ৫৫ টাকায় ১১টি দরে ক্রয় করে প্রতি ডজন ৭৫ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৩ বছরের বড় এবং স্ত্রীর বয়স তাদের মেয়ের বয়সের ৪ গুণ। ৪ বছর পর মেয়ের বয়স ১২ বছর হলে লোকটির বয়স কত?

বীজগণিত-১৫

৪. 6a2 – a – 15 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
..................................................

[বি: দ্র: বীজগণিতের ওপর ৩টি প্রশ্ন দেয়া থাকে।]

জ্যামিতি-১০

৮. 36 মিটার লম্বা একটি গাছ ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করল। গাছটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
....................................................

[বি: দ্র: জ্যামিতির ওপর ৩টি প্রশ্ন দেয়া থাকবে, যেখান থেকে ২টির উত্তর দিতে হবে।]


মানসিক দক্ষতা-২০
১১. মানুষই একমাত্র প্রানী যে _ ব্যবহার করে।
ক. খাদ্য    খ. পানি    গ. আগুন    ঘ. লাঠি
১২. The two pools are same in length and breadth, but not in_.
ক . water   খ. density   গ. volume   ঘ. depth
...............................................
[বি: দ্র: মানসিক দক্ষতার ওপর ২০টি নৈব্যক্তিক প্রশ্ন দেয়া থাকে।]


সাধারণ জ্ঞান

মান : ৪০

. বাংলাদেশ বিষয়াবলী

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন :   ৩x=১৫

১.  NIPORT কি? NIPORT-এর অবস্থান কোথায়?

২.  বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? এটি কোথায় অবস্থিত?

৩.  বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠনের নাম কি? ঢাকা ইন্টার-ব্যাংক অফার রেট চালু হয়?

[বি: দ্র: বাংলাদেশ বিষয়াবলীর ওপর এরকম ৭টি প্রশ্ন দেয়া থাকে।]

. আন্তর্জাতিক বিষয়াবলী

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন :  ৩x= ১৫

৮.  বিশ্বের ১৯৪তম স্বাধীন দেশ কোনটি? এটি কবে স্বাধীনতা লাভ করে?

৯.  ‘কমনওয়েলথ’ কি? এর পূর্বনাম কি ছিল?

১০.  চতুর্থ এলডিসি (LDC) সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে? প্রথম এলডিসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

[বি: দ্র: আন্তর্জাতিক বিষয়াবলীর ওপর এরকম ৭টি প্রশ্ন দেয়া থাকে।]

গ.  বিজ্ঞান ও প্রযুক্তি
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন :  ২x= ১৫
১৫.  প্রোগ্রাম কী?
১৬.  সফটওয়্যার কী?
১৭.  কোন যন্ত্রকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়?

[বি: দ্র: বিজ্ঞান ও প্রযুক্তির ওপর এরকম ৬টি প্রশ্ন দেয়া থাকে।]